Tricslaimic

Trickslamic, Trickslamic.com. Bangla gojol, lyrics, Islamic news, বাংলা গজল লিরিক্স, হাদীস মাসলা মাসায়েল, নবী-রাসূলদের ঘটনা ও জীবনী, Islamic stories, kalarab gojol bangla, bangla text gojol, Islamic website, Dua, amal, দোয়া, আমল,

বাদশাহ হারুনুর রশীদের ঘটনা, Badshah harunur roshider ghotona bangla

বাদশাহ হারুনুর রশীদের ঘটনা

বাদশাহ হারুনুর রশীদের ঘটনা, Badshah harunur roshider ghotona bangla

একদা বাদশাহ হারুনুর রশীদ স্বীয় রাজ দরবারে উপবিষ্ট ছিলেন। তখন
তিনি ছিলেন তৃষ্ণার্ত। এ জন্য কাউকে পানি পান করানোর হুকুম দিলেন। নিকটেই
মাজযূব বুযুর্গ হযরত বাহলুল (রহ.) বসে ছিলেন। পানি উপস্থিত করা হলে বাদশাহ
যখন তা পান করতে উদ্যত হলেন, তখন হযরত বাহলুল বললেনঃ আমীরুল
মুমিনীন! একটু থামুন। সামান্য পরে পান করুন। বাদশাহ থেমে গেলেন। বললেন
কী ব্যাপার? হযরত বাহলুল বললেনঃ আমীরুল মুমিনীন! আমি আপনাকে একটি প্রশ্ন
করতে চাই। বাদশাহ বললেনঃ করুন যা ইচ্ছা প্রশ্ন আপনার। হযরত বাহলুল
বললেনঃ এই মুহূর্তে আপনি তৃষ্ণার্ত। পানির গ্লাসও আপনার হাতে রয়েছে; কিন্তু
আপনি আমাকে বলুন তো দেখি, মনে করেন আপনি মরুভূমি অথবা কোন বন-
জংগলে পৌঁছলেন এবং সেই এলাকা সম্পূর্ণ পানি শূন্য। আর এ দিকে আপনি
তৃষ্ণার্ত এবং খুবই তীব্রতর। এই মুহূর্তে আপনি এক গ্লাস পানি অর্জন করার জন্য কী
করবেন? জবাবে বাদশাহ বললেনঃ আমার কঠিন ও তীব্র তৃষ্ণার সময় যদি কোথাও
পানি না পাই আর তৃষ্ণার করণে যদি আমার প্রাণ নাশের আশংকা থাকে, তাহলে
আমি আমার প্রাণ রক্ষার জন্য আমি পানি অর্জন করতে পারি। বাদশাহ হারুনুর
রশীদের এই উত্তর শুনে মাজযূব বাহলুল বললেনঃ এবার আপনি বিসমিল্লাহ বলে
পানি পান করুন।
যখন বাদশাহ পানি পান শেষ করলেন, তখন বাহলুলল (রহ.) বললেনঃ
বাদশাহ জাহাঁপনা! আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। বাদশাহ বললেনঃ
কী প্রশ্ন? হযরত বাহলুল বললেনঃ যে পানি আপনি এই মাত্র পান করলেন যদি তা
আপনার দেহের ভিতরেই থেকে যায়, বাহির না হয় এবং প্রস্রাব বন্ধ হয়ে যায়। মুত্র
থলিতে প্রশ্রাব জমা হয়ে আছে। কিন্তু বের হচ্ছে না। তাহলে আপনি এই প্রশ্রাব বের
করার জন্য কী পরিমাণ অর্থ সম্পদ খরচ করবেন? বাদশাহ জবাবে বললেনঃ যদি
আমার প্রশ্রাব বন্ধ হয়ে যায় এবং মুত্রথলিতে প্রস্রাব ভরপুর হয়ে থাকে তাহলে তো
এটা খুবই অসহনীয় ও অসহ্যকর পরিস্থিতি। এমতবাস্থায় এর চিকিৎসার জন্য কোন
চিকিৎসক যত অর্থই তলব করুক না কেন আমি তাকে তা দিতে প্রস্তুত আছি।
এমনকি এ মহা মুসিবত থেকে রক্ষা পেতে কোন চিকিৎসক যদি আমার গোটা রাজত্ব
ও বাদশাহী কামনা করে, তাহলে আমি তা দিতেও প্রস্তুত আছি।
এতক্ষণে হযরত বাহলুল বললেন, বাদশাহ জাহাঁপনা! এতকিছু প্রশ্নের
মাধ্যমে আমি এই চরম সত্য ও বাস্তবতাকে বুঝতে চাচ্ছি যে, আপনার গোটা রাজত্ব ও বাদশাহী এক গ্লাস পানি পান করা ও তা প্রস্রাব আকারে বের করার সমতুল্যও
নয়। কিন্তু আল্লাহ তাআলা সকল ব্যবস্থাপনা ও পদ্ধতি বিনামূল্যে দিয়েছেন।
বিনামূল্যে পানি পান করছেন আবার তা বের করছেন। একে বের করার জন্য কোন
পয়সাও খরচ হচ্ছে না এবং কোন পেরেশানীরও সম্মুখীন হতে হচ্ছে না।

Next Post Previous Post