খলীফাদের মেধা-বুদ্ধি, হযরত আলী রাঃ এর তিক্ষ্ণ বুদ্ধি বিচার বিবেচনা । islamic stories bangla
দিনার পাবে সঙ্গী এলেহানবাশ ইবনুল মুতার বলেন, একবার এক কুরাইশী মহিলার কাছে দুজন
ব্যক্তি এক শ দিনার আমানত রাখল। তারা বলে গেল, আমাদের দুজন একত্র
হওয়া ব্যতীত শুধু একজনের কাছে এটি দেবে না। আমরা একসঙ্গে দুজন
যখন নিতে আসব, শুধু তখনই যেন দেয়া হয়। মহিলা বলল, তোমরা যেমন
বলছ তেমনই হবে।
এভাবে এক বছর কেটে গেল। একদিন দুজনের একজন মহিলার কাছে
এসে বলল, আমার আরেক সাথী মারা গেছে। সুতরাং আমাদের যে দিনার
তোমার কাছে আছে তা আমাকে দিয়ে দাও।
মহিলা বলল, না, আমি একা তোমার কাছে অর্পণ করব না। তোমরাই
তো বলে গিয়েছ শুধু একজনের কাছে না-দিতে। আমি শুধু তোমার কাছে
দিতে পারব না। তোমার সাথীকে সঙ্গে করে আনো।
লোকটি বলল, কিন্তু আমার সাথী তো মারা গিয়েছে। তাকে কীভাবে
আনব?
মহিলা বলল, সে আমি জানি না। তোমরা যেমন বলেছ তেমনই হবে।
নইলে তোমার সাথীর মৃত্যুসনদ নিয়ে এসো। এ ছাড়া আমি তোমাকে কিছুই
দেব না।
লোকটি এর পরেও জোড়াহুড়ি করতে লাগল। দিনার তাকে দিতেই
হবে। একপর্যায়ে মহিলার পরিবার, আশপাশের লোকজন সবাইকে দিয়ে
মহিলাকে দিনার দিতে বাধ্য করাল। মহিলা তাকে তাদের দিনার দিয়ে দিল।
এরপর আরও একটি বছর পার হলো।
হঠাৎ একদিন দ্বিতীয় ব্যক্তিটি এসে হাজির—দিনার দাবি করে বসল।
আমার দিনার দাও।
মহিলা বলল, তোমার সাথী তো সে দিনার নিয়ে গিয়েছে। সে বলেছে।
তুমি নাকি মারা গিয়েছ!
লোকটি বলল, না, তা বললে তো হবে না। আমি যে মারা যাইনি—সেটা
তো দেখতেই পারছ। কথা ছিল শুধু একজনের কাছে তুমি দিনার দেবে না।
তুমি দিয়েছ কেন? এখন আমার দিনার দাও।
মহিলা বলল, দেব না। কীভাবেই বা দেব? দিনার তো আমার কাছে নেই!
লোকটি বলল, সে সব আমি জানি না, বুঝি না। বুঝতে চাই-ও না।
দিনার না নিয়ে আমি ছাড়ছি না।
বেঁধে গেল ঝগড়া। ভীষণ কথা কাটাকাটি।
অবশেষে বিচার উঠল হযরত ওমর রাযি. এর কাছে। তিনি দুজনেরই
কথা শুনলেন। ভাবলেন, ঠিকই তো— মহিলা শুধু একজনের কাছে টাকা
দিয়েছে কেন? এটা তো কথা ছিল না। এটা তার উচিত হয়নি। মহিলারই
দোষ। তিনি মহিলার বিপক্ষে রায় প্রায় দিয়েই দেবেন—এ সময় মহিলা বলে।
উঠল, আমি বিচারটি আলী রাযি. এর কাছে নিয়ে যেতে চাই। আপনি এর
ব্যবস্থা করুন।
ওমর রাযি. সামান্যতম মনোক্ষুণ্ন না হয়ে দুজনকেই আলী রাযি. এর কাছে
পাঠিয়ে দিলেন।
ঘটনা শুনেই আলি রাযি. বুঝে গেলেন, আসলে ধোঁকাবাজিটা কার।
আলী রাযি. লোকটিকে ডেকে বললেন, আচ্ছা বলো তো, তোমরা কি
বলেছিলে দুজন ছাড়া শুধু একজনের কাছে দিনার দেয়া যাবে না?
লোকটি দৃঢ়ভাবে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, অবশ্যই আমরা সে কথা
বলেছি।
তা হলে এখন কথা হলো—মনে করো, তোমার দিনার আমাদের কাছে
আছে। তুমি এবার তোমার সাথীকে সঙ্গে করে নিয়ে আসো তোমাদের
দুজন একত্র হলেই শুধু দিনার দেব। তার আগে না।
লোকটি হতভম্ব হয়ে কিছুক্ষণ আলী রাযি. এর দিকে তাকিয়ে থাকল।
এরপর নিচু মুখে ধরল বাড়ির পথ। দ্রুত এ স্থান ত্যাগ করাই নিরাপদ। সেই
যে গেল আর কোনোদিন ফিরে আসেনি। একা তো নয়ই। একত্রেও না।
গল্প ও জীবনী